মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পঞ্চগড় সীমান্তে ৫টি ভারতীয় গরু উদ্ধার

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পিএম

পঞ্চগড় সীমান্তে ৫টি ভারতীয় গরু উদ্ধার

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে প্রায় পৌনে ৫ লাখ টাকা মূল্যের ৫টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়েরপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা ৪টি গরু উদ্ধার করেন। এর মধ্যে ২টি বলদ ও ২টি ষাঁড় রয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়শশী বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার মো. একাব্বর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কাজীপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়।

এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে বোদা থানাধীন অমরখানা এলাকায় পৃথক আরেকটি অভিযানে আরও ১টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। সর্দারপাড়া বিওপির টহল দল হাবিলদার মো. ছায়েদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৭/২১ এস ও ৭৭৯/এমপি-এর মধ্যবর্তী স্থানে, প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে গরুটি জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্য (এসআইপি) ও সিভিল সোর্সের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.