রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বান্দরবানে বন্দুকসহ অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

বান্দরবানে বন্দুকসহ অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

দেশীয় একনলা বন্দুকসহ অস্ত্র মামলার জিআর সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে বান্দরবানের লামা থানা পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তি কাইংপা মুরুং (৪৯) ২নং লামা সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুং পাড়ার মৃত রাংলাই মুরুং এর ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ২টার সময় লামা থানাধীন আসামীর এককক্ষ বিশিষ্ট বসতঘরে (মাচাংঘর) অভিযান পরিচালনা করে লামা থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাইংপা মুরুং (৪৯) এর বিরুদ্ধে লামা থানায় ও আলীকদম থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইংপা মুরুংকে (৪৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ টি দেশীয় তৈরি ট্রিগার সংযুক্ত সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। যাহার কাঠের বাটসহ সম্পূর্ন দৈর্ঘ্য ৫২ ইঞ্চি। তার বিরুদ্ধে লামা থানার মামলা প্রক্রিয়াধীন শেষে আদালতে সোপর্দ করা হবে।

 

কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.