জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে গরু চুরি, মাদক ব্যবসা ও জুয়ার প্রবণতা বৃদ্ধিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এর প্রতিবাদে মুক্তির বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাপধরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক। সভায় বক্তব্য রাখেন, সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন ও আজিজুর রহমান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক ও জুয়ার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। এসব অপকর্ম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
স্থানীয়দের দাবি, সাপধরী ইউনিয়নের চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









