বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বগুড়া-৬ আসনে উপনির্বাচন: ভোটের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

বগুড়া-৬ আসনে উপনির্বাচন: ভোটের প্রস্তুতি সম্পন্ন

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে বইছে উৎসবমুখর পরিবেশ। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে কড়া নিরাপত্তায় ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শিল্পনগরী হিসেবে পরিচিত সদর উপজেলার ১৫১টি কেন্দ্রে অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তারেক রহমান। তবে তিনি দুটি আসনে জয়লাভ করায় নিয়ম অনুযায়ী আসনটি ছেড়ে দিলে এখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন পুরো উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকছেন প্রায় দেড় হাজার পুলিশ ও ২ হাজার আনসার সদস্য। এছাড়া ডগ স্কোয়াডসহ ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব এবং সেনাবাহিনীর বিশেষ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার জায়েদ ইবনে আবুল ফজল জানিয়েছেন, কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কিবরিয়া/বগুড়া/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.