চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনাসভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য— “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এতে নেতৃত্ব দেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স হলে স্কাউট সদস্যদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের কমিশনার নাকিব হাসান তরফদার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









