বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পার্বতীপুরের ১০টি ইউনিয়ন ও পৌর এলাকাসহ ১ হাজার ৯৩০ কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ হুসাইন রাজু, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিত্র রঞ্জন মিত্রসহ অন্যান্যরা।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, সরকারের এই প্রণোদনার মাধ্যমে কৃষকেরা পাট চাষে আগ্রহী হবে, সেই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। পাট আমাদের সোনালী আঁশ। পরিবেশবান্ধব এই ফসলের আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের সবধরনের সহায়তা দিচ্ছে।

পার্বতীপুর পাট উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা চিত্র রঞ্জন মিত্র জানান, জেআরও-৫২৪, সবুজ সোনা ও তোষা-৮  উন্নত মানের পাট বীজ ১ হাজার ৯৩০ জন পাট চাষীর প্রত্যেককে ১ কেজি করে প্রদান করা হবে। উন্নত প্রযুক্তি ও সঠিক বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রকল্প কাজ করে যাচ্ছে। 

মিলন/পার্বতীপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.