বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে মজুদকৃত অবৈধ ডিজেল ও মবিল জব্দ

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

বরিশালে মজুদকৃত অবৈধ ডিজেল ও মবিল জব্দ

বরিশালের গৌরনদী উপজেলায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মজুদকৃত অবৈধ ডিজেল ও মবিল জব্দ এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে উপজেলা প্রশাসন অভিযুক্তদের জরিমানা করেছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে গৌরনদী উপজেলার বেশ কয়েকটি বাজারে এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালান গৌরনদী উপজেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

এ সময় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সুরেন শিকদার হাট এলাকার হালিম মিয়ার দোকান ও বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল পাওয়া গেছে।

এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানটিকে পর্যবেক্ষণ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গোয়েন্দারা ছদ্মবেশে ড্রেজারের তেল কিনতে যান। একপর্যায়ে তারা জানতে পারেন, প্রতিষ্ঠানটি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল।

পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিতে থাকা ৩০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দসহ ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করেন এবং দোকানটি সিলগালা করে দেন।

এছাড়া উপজেলার শরিকল বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোরকে ৫,০০০ টাকা এবং নবীন স্টোরকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.