লালমনিরহাটের বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সীমান্ত পিলার ৮৩৭/১ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পাশে সাজু ইসলামের ফসলি জমি থেকে মর্টার শেলটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৮৩৭/১ এস থেকে আনুমানিক ৪০০ গজ ভেতরে সাজু ইসলাম (৪০) নামে এক ব্যক্তি তার ফসলি জমিতে একটি পুরাতন মর্টার শেল দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মর্টার শেলটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









