বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাতক্ষীরা সীমান্তে ২ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম

সাতক্ষীরা সীমান্তে ২ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘোনা ও কাকডাঙ্গা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোনা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৬/৫ এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার আমবাগান এলাকা থেকে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর কাছাকাছি, কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অবৈধভাবে বিদেশি পণ্য প্রবেশে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
 

আবু সাঈদ/সাতক্ষীরা/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.