বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে চালু হচ্ছে ফুয়েল অ্যাপ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

রাজশাহীতে চালু হচ্ছে ফুয়েল অ্যাপ

রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে এবং সেবা সহজীকরণের লক্ষ্যে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ নতুন পদ্ধতির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার (১১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ প্রশাসনের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় আজ (রবিবার) থেকে পরীক্ষামূলকভাবে এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, এই সেবা গ্রহণের ক্ষেত্রে আলাদা করে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা গ্রহণ করতে পারবেন। রোববার সকাল ৯টায় নগরের গুলগোফুর পেট্রোলিয়ামে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সবুজ ইসলাম/রাজশাহী/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.