সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম

আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ওই দিন রাত ১২টার পর থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নৌ দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.