বেশ কিছুদিন বিরতির পর আবার চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে ৩৬.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়।
রবিবার (১২ এপ্রিল) দুপুর তিনটায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় সকাল থেকেই গরম অনুভূত হচ্ছিল। সকাল ১০টার পর থেকে বেশিক্ষণ খোলা আকাশের নিচে রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। বেলা বাড়লে তাপমাত্রা আরো বৃদ্ধি পায়।
তীব্র তাপের কারণে দুপুরের দিকে ঘরের বাইরে থাকা দুস্কর হয়ে পড়ে। রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। এ সময় কেউ বাড়িতে কেউ কোনো ছায়া স্থানে বিশ্বাম নেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজ রবিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত। গত আট দিনের মধ্যে আজ তাপমাত্রা উঠেছে ৩৬ ডিগ্রির উপরে। আর আগে গত ৫ এপ্রিলের পর থেকে গত শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির নিচে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









