ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা বাঙ্গিভর্তি একটি পিকআপ ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা শাহ-ফরিদ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনায় পিকআপে থাকা মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের নাদিম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুইজন এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









