মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাজীপুরে উৎসবমুখর পরিবেশ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাজীপুরে উৎসবমুখর পরিবেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি টঙ্গী এলাকা অতিক্রম করেন। এ সময় তাকে বহনকারী লাল বাস থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভোর থেকেই টঙ্গীর বিভিন্ন পয়েন্টে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। গাজীপুরের প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত মহাসড়কের দুই পাশে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা তাদের নেতাকে এক নজর দেখার আশায় সড়কের পাশে অবস্থান নেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও তাদের অনুসারীরাও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি সংলগ্ন এলাকায় সংসদ সদস্য ফজলুল হক মিলনকে তার নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে।

অন্যদিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নেন। সেখানে সাবেক শিল্প বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা নুরুল ইসলাম সরকার-এর মুক্তির দাবিতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশ করেন।

এদিকে সফরকে কেন্দ্র করে গাজীপুর সিটি কর্পোরেশন মহাসড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক সংস্কার এবং ভোগড়া বাইপাস এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই টাঙ্গাইল সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছাবেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেছেন।
 

শাহীন মোল্লা/গাজীপুর/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.