মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, বন্ধ রয়েছে চলাচল

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, বন্ধ রয়েছে চলাচল

বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ মেট্রোরেল। এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে গ্যাস বেলুন আটকে থাকার সংবাদ আসে এমআর‍টি পুলিশের কন্ট্রোলরুমে।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোলরুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে। 

মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। যেহেতু এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে আবার চলাচল শুরু হবে মেট্রোরেলের। 

ইসলামুল হাফিজ নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.