মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে বর্ষবরণ উদযাপন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে বর্ষবরণ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। নববর্ষ উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই শহরে শুরু হয় নানা আয়োজন। সকাল ৭টায় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ছিল রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোলের বাদ্য, গ্রামীণ ঐতিহ্যের প্রতীক গরুর গাড়ি এবং নানান বর্ণিল সাজ। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতি উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

পরে অম্বিকা হলে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি, যা দর্শকদের মুগ্ধ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।

অপূর্ব অসীম/ফরিদপুর/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.