বর্ণাঢ্য আয়োজনে নতুন বছর ১৪৩৩ কে বরণ করেছে পটুয়াখালীবাসী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্নীল সাজে স্বজ্জিত বৈশাখি শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিন করে জেলা পরিষদ শিশুপার্কে আয়োজিত বৈশাখি মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন সাজে সেজে নেচে, গেয়ে, বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে। শোভাযাত্রা শেষে ৩ দিন ব্যাপী বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ শহিদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা পরিষদ চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুট্টি সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরে বৈশাখি অনুষ্ঠানমালার অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সঙ্গঠনের সদস্যরা। সাংস্কৃতিক অনু অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরনের পর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলায় অংশগ্রহন করবে পটুয়াখালী পৌরসভা একাদশ বনাম সদর উপজেলা একাদশ। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









