বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামালপুরে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

জামালপুরে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম

বাংলা নববর্ষের উৎসবমুখর আবহে জামালপুরে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেদের জীবনপ্রবাহে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন হাজারো কৃষক।

নববর্ষের প্রথম দিন উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলার নাপিতের চর ঈদগাহ মাঠে আনন্দঘন পরিবেশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সরকারি সহায়তা সহজলভ্য করতে উদ্যোগটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উপজেলার গাইবান্ধা ইউনিয়নকে কৃষি ব্লক হিসেবে নির্ধারণ করে মোট ৩ হাজার ৭৭৯ জন কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৬৪৯ জন কৃষকের নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালি বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ১১৫ জন কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এম রশিদুজ্জামান মিল্লাত।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, কৃষি ঋণ, সার-বীজসহ বিভিন্ন কৃষি সহায়তা পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

জামালপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.