বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে দশ টাকার জন্য চাচিকে খুন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ এএম

ময়মনসিংহে দশ টাকার জন্য চাচিকে খুন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজা  তৌহিদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী আর আটককৃত তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আয়েশা আটককৃত তৌহিদের চাচি। তৌহিদ নিহতের ছেলে আশিকের কাছে ১০ টাকা পায়। বিকালে সে ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন নিহত হয়েছেন। অভিযুক্ত তৌহিদকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ/রাকিবুল/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.