শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পিএম

বকশীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মেসুমে উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১২ শ ৫০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এল এম রেজোয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম , উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ ও সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা। 

রাসেল রানা/বকশীগঞ্জ/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.