শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

ঝিনাইদহে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডলের মালিকানাধীন ইকো ব্রিকসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাসিমার মা নাজমা বেগম জানান, গত বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে বৈশাখী মেলার মাঠে ঘুরতে যাওয়ার কথা বলে নাছিমা। তখন তাকে যেতে নিষেধ করা হলেও সে কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তিনি মনে করেছিলেন মেয়ে হয়তো রাগ করে সাফদারপুর নানাবাড়ি চলে গেছে। কিন্তু রাতে সেখানে ফোন করে জানতে পারেন সে সেখানেও যায়নি। বৃহস্পতিবার দুপুরে ইটভাটায় লাশ ভাসার খবর শুনে তিনি এসে নিজের মেয়ের মরদেহ শনাক্ত করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইটভাটার পুকুরে মরদেহ ভাসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। 

বিপ্লব/ঝিনাইদহ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.