বুধবার, ০৬ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ তৎপরতায় একাধিক ঘটনায় সাজা, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। পৃথক তিনটি অভিযানে মোট ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

থানা সূত্রে জানা যায়, জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্ন করার অভিযোগে ইমাম (২০) ও মোমিনকে (২০) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তাদের প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ নাহিদ হাসান আদনানকে (২৯) গ্রেপ্তার করে থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৭) দায়ের করা হয় এবং দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।

একই সময় ওই ইউনিয়নে আরেক অভিযানে আকলিমা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা (নং-২৯) দায়ের করে আদালতে পাঠানো হয়।

এছাড়া একই দিনে একই ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় মিলন মিয়া (৪৮) ও শাহ আলমকে (৪০) আটক করা হয়। তাদের কাছ থেকে ভাঙা অবস্থায় প্রায় ২০ গ্রাম (প্রায় ২০০ পিস ইয়াবার সমতুল্য) এবং আরও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধেও মাদক মামলা (নং ২৮) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রফিক/কালীগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.