মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রৌমারীতে খাল খনন কাজের উদ্বোধন

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১০:০০ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ১০:০০ পিএম

রৌমারীতে খাল খনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বোয়ালমারী স্লুইসগেট খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী স্লুইসগেট খাল খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। খাল খনন কাজের উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ‘‘প্রকল্পটি বাস্তবায়িত হলে বোয়ালমারী মৌজার খাল সংলগ্ন আবাদি জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং সেচ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’’

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২৩৮ মিটার খাল খনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সা/রৌ/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.