শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ গেল দুজনের

চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনা এলাকায় পৃথক বজ্রপাতের ঘটনায় যুবক ও এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রাসেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত রাসেল ওই গ্রামের রেজাউল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল বাড়ির পাশের একটি কৃষিজমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, চুয়াডাঙ্গার দর্শনা পারকৃষ্ণপুর এলাকায় বজ্রপাতে আলিমুল আজিম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আজিম পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুলের ছেলে এবং মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিম তার বাবার জন্য খাবার নিয়ে ইউনিয়ন মাঠে যাচ্ছিল। পথে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বজ্রপাতে আজিম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মানিক/চুয়াডাঙ্গা/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.