শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবাড়িয়ায় তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

মঠবাড়িয়ায় তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের তীব্র সংকটের প্রতিবাদে এবং তেল সরবরাহের দাবিতে পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপু‌রে তুষখালী ইউনিয়নের হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বিক্ষুব্ধ জনতা ও পরিবহন শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়।

এতে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আকলিমা আক্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই মঠবাড়িয়ার জ্বালানি তেলের (ডিজেল ও অকটেন) তীব্র সংকট চলছিল। বৃহস্প‌তিবার সকালে হাওলাদার ফিলিং স্টেশনে তেল পাওয়ার আশায় কয়েকশ মোটরসাইকেল ও পরিবহন চালক ভিড় করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় এবং পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানালে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা। এতে রাস্তার দুপাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার থানা পুলিশসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত তেল সরবরাহের ব্যবস্থা করেন।

আকাশ/মঠবাড়িয়া/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.