বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক সভাপতি এবং সাজ্জাদ হোসেন পল্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের স্টেশন রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে শফিকুল ইসলাম শফিক ১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম ৬ এবং অপর প্রার্থী বজলুর রশিদ সুইট ৩ ভোট পান। দুই প্রতিদ্বন্দ্বীর সম্মিলিত ভোটের দ্বিগুণ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আল মুমিন পান ৯ ভোট এবং সাইফুল ইসলাম পান ৫ ভোট। সহ-সভাপতি পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লতিফুল আব্দুল লতিফ; তার প্রতিদ্বন্দ্বী ফিরোজ পশারী রানা পান ১৩ ভোট।
কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাফর আহম্মেদ মিলন পান ৯ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক আল আমিন এবং সদস্য পদে সাবু ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম এবং সদস্য ছিলেন সিরাজুল ইসলাম। নির্বাচন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









