রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এএম

গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত হওয়া এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার মূল অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার এমসি বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়েছিল বলে থানায় করা মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, একই এলাকার আবিদ (২১) নামে এক যুবক দীর্ঘদিন ধরে ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত। অভিযোগ অনুযায়ী, গত ১৪ এপ্রিল সকালে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে সে ও তার সহযোগীরা ছাত্রীটিকে প্রথমে অপহরণ করে। পরে সেদিনই তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।

ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম জানান, মেয়েকে উদ্ধার করে আনার পর বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে একটি সালিশ বৈঠক বসে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়

তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ওই ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী দাবি করেন, ঘটনাটি মূলত একটি প্রেমঘটিত বিষয় হতে পারে। তবে দুই পরিবারের বিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তিনি আরও জানান, আইনি জটিলতা এড়াতে মেয়েটি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, শনিবার সকালে এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

শিমুল/গাজীপুর/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.