রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ শহরে একটি ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে গিয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। 

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ তলা ভবনের চার তলার বাইরের দেয়ালে ঝুলন্ত অবস্থায় রঙের কাজ করছিলেন তিনি।

‎নিহত তৈয়ব আলী সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। 

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পোস্ট অফিস মোড়ে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিলেন দুই শ্রমিক। ভবনের তৃতীয় তলার মাত্র দেড় ফুট দূরত্ব দিয়ে ওজোপাডিকোর ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনটি অতিক্রম করেছে। ঘামে ভেজা শরীরে কাজ করার সময় তৈয়ব আলী ওই লাইনের বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আশপাশের দোকানদাররা তাকে উদ্ধারের চেষ্টার সময় পুনরায় বিদ্যুতের লাইনের ওপর ছিটকে পড়েন এবং সেখান থেকে নিচে সড়কের ওপর আছড়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী নাইমুল ইসলাম বলেন, “আমরা দুজন সকাল থেকে ভবনের সামনের অংশে কাজ করছিলাম। কাজের সময় আমাদের কোনো সেফটি বেল্ট ছিল না। ভবনের একেবারে পাশ দিয়েই হাইভোল্টেজ লাইনটি যাওয়ায় এই ঝুঁকি তৈরি হয়েছিল।”

‎ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, “হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।”

ঝিনাইদহ ‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, “এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।”

বিপ্লব/ঝিনাইদহ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.