রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনপি দু’গ্রুপের সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

বিএনপি দু’গ্রুপের সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুইটি পক্ষের মধ‍্যে সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে স্থানীয়দের মধ‍্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এ আদেশ জারি করেন।  

তিনি সত‍্যতা নিশ্চিত করে তিনি বলেন, “স্থানীয় বিএনপির দুইটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর অনুসারীদের সঙ্গে বিএনপি দলীয় পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের সঙ্গে নানা ইস‍্যুতে বিরোধ চলছিল।

এ বিরোধের জেরে সম্প্রতি দুইটি পক্ষের মধ‍্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় যুবদলের রিয়াদ নামের এক নেতা ১১ দলীয় জোট সমর্থক এমপির পক্ষ নিয়ে তর্কে জড়ায়। এতে তর্কবির্তকের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে আহত হয় ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারী যুবদল নেতা রিয়াদ।

মূলত ওই ঘটনার প্রতিবাদে রবিবার তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে শাকিলের অনুসারীরা। এ খবরে মোতাহার হোসেনের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ‍্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

মূলত ওই ঘটনার প্রতিবাদে তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে শাকিলের অনুসারীরা। এ খবরে মোতাহার হোসেনের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ‍্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সূত্র জানায়, বিবাদমান দুইটি পক্ষের মধ‍্যে একটি পক্ষ বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান‍্য করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়। এসব কারণে অল্পভোটের ব‍্যবধানে আসনটি হারায় বিএনপি। একারণে নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির মধ‍্যে ক্ষোভ অসন্তোষ বিরাজ করছিল।

রুবেল/ময়মনসিংহ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.