মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক ও শিশু নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক ও শিশু নিহত

যশোরের চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন এবং সোমবার (২০ এপ্রিল) সকালে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়।

জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম (৩৫) ও তার সহযাত্রী ওলিদ (৩৬) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ইটভাটার কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যু হয়।

অন্যদিকে, সোমবার সকালে একই উপজেলার হাকিমপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে ইউসুফ আলী (৯) নামে এক শিশুকে একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়, তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবু বকর/চৌগাছা/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.