মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লামায় এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২ পরীক্ষার্থী

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

লামায় এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২ পরীক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শুরু হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর লামা উপজেলায় মোট ৮টি কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে স্কুল-মাদ্রাসার মোট ১ হাজার ৭০৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি এবং অভিভাবকদের সুশৃঙ্খল অবস্থান লক্ষ্য করা গেছে। 

এ সময় উপস্থিত কেন্দ্রের ট্যাগ অফিসার, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক নকলমুক্ত এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা শুরুর পর দাখিল সাধারণ ও দাখিল ভোকেশনালসহ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৮টি কেন্দ্রে মোট ১ হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন অনুপস্থিত রয়েছেন।

মি/লা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.