মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাঘাইছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩০০ শিক্ষার্থী

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

বাঘাইছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩০০ শিক্ষার্থী

ফাইল ফটো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর বাঘাইছড়িতে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে মোট ১ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৫৪৩ জন এবং ছাত্রী ৫৫০ জন।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো: 
কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪২ জন (ছাত্র ১১৯, ছাত্রী ১২৩), শিজক মুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৫ জন (ছাত্র ২৩৬, ছাত্রী ২২৯), রূপালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ জন (ছাত্র ৮০, ছাত্রী ৭৯), বাঘাইহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৭ জন (ছাত্র ১০৮, ছাত্রী ১১৯)।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কাচালং দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭৫ জন পরীক্ষার্থী (ছাত্র ৩৬, ছাত্রী ৩৯) অংশ নিচ্ছে।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুটি কেন্দ্র থেকে মোট ১৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বি.টি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৬ জন (ছাত্র ৩৮, ছাত্রী ৩৮) এবং শিজক মুখ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬ জন (ছাত্র ৩১, ছাত্রী ২৫) পরীক্ষার্থী রয়েছে।

সবমিলিয়ে এ বছর বাঘাইছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

তিনি জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নেয়।

আ/বা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.