মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অটোরিকশাসহ চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

অটোরিকশাসহ চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় সক্রিয় অটোরিকশা চোর চক্রের মূল হোতা এমরান হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার তবলপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এমরান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পূবাইলের তালটিয়া এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে একটি সংঘবদ্ধ চোর চক্র পরিচালনা করছিলেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শা/গা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.