রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চুয়াডাঙ্গায় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

চুয়াডাঙ্গায় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় যুবক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রয় হারিয়ে গাছের সাথে ধাক্কায় রাকিবুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার রাত পৌনে ১২ টার দিকে সদর উপজেলার আকন্দবাড়িয়া স্টার ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের আকছেদ আলীর ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার সময় রাকিবুল ইসলাম মোটরসাইকেলযোগে দর্শনা শহর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় আকন্দবাড়িয়া স্টার ইটভাটার কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে ফকিরপাড়া নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.