গাজীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্য বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরে তিনি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুষ্টি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, গাজীপুরের বাস্তবায়নে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে। সপ্তাহব্যাপী নানা সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সুষম খাদ্য গ্রহণ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও স্বনির্ভর জাতি গঠনে জাতীয় পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









