বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

নওগাঁর সাপাহারে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলে একটি স্বনির্ভর ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার ওহেদুল্লাহ প্রামানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

না/সা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.