বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ত্রিশেই থেমে গেলো অভিনেত্রীর জীবন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

ত্রিশেই থেমে গেলো অভিনেত্রীর জীবন

মাত্র ৩০ বছর বয়সে থমকে গেলো ভারতের হরিয়ানভি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহির জীবনের পথচলা।

মঙ্গলবার (২১ এপ্রিল) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনের শোকের ছায়া নেমেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গাজিয়াবাদে নিজের বাড়িতেই ছিলেন দিব্যাঙ্কা।  রাত ৮টার দিকে আচমকা শরীর খারাপ লাগতে শুরু হয় তার। মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটা সময়ে আর্থিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন দিব্যাঙ্কা। বেশ কিছু দিন ধরেই কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। আর্থিক সাহায্যও চেয়েছিলেন অনেকের কাছে। অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও জানান দিব্যাঙ্কার বন্ধুরা।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম দিব্যাঙ্কার। পরিবারসহ থাকতেন গাজিয়াবাদে। চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পরে সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।

অল্প বয়সেই বিনোদন জগতে পা রেখেছিলেনিএই অভিনেত্রী। আঞ্চলিক বিনোদন অঙ্গনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। কিন্তু ৩০ বছরেই থেকে গেলো তার জীবন।

সূত্র: এই সময় ও আনন্দবাজার

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.