বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চিরিরবন্দরে সড়কজুড়ে সজিনা গাছ, পুষ্টিতে নতুন উদ্যোগ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

চিরিরবন্দরে সড়কজুড়ে সজিনা গাছ, পুষ্টিতে নতুন উদ্যোগ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ছয় হাজার সজিনা গাছের চারা (কাটিং) রোপণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার খোচনা গ্রামের মালিপাড়া থেকে আদর্শ গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সজিনা চারা রোপণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা জানান, পারিবারিক পুষ্টির ঘাটতি পূরণে উপজেলার বিভিন্ন সড়কের পাশে মোট ছয় হাজার সজিনা গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে প্রায় ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়।

তিনি আরো জানান, সড়কের পাশের যে কৃষকের জমির সীমানায় এসব গাছ লাগানো হয়েছে, তারাই গাছগুলোর পরিচর্যা করবেন এবং এর ফল ভোগ করবেন।

জা/চি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.