বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

উল্লাপাড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী কাওসার আলীর বিরুদ্ধে স্ত্রী রত্না খাতুনকে (২০) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান গ্রামের রতনের মেয়ে রত্না খাতুনের বিয়ে হয় পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামের কাওসার আলীর সাথে। বিয়ের পর থেকে নানা অজুহাতে ওই গৃহবধূকে নির্যাতন করে আসছিল স্বামী কাওছার। একপর্যায়ে বুধবার (২২ এপ্রিল) স্বামী কাওছার তার শ্বশুরকে ফোন করে স্ত্রীকে হত্যার হুমকি দেন। পরে রাতে তাকে হত্যা করে ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া যায় স্বামীর বিরুদ্ধে। 

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে আসছিল স্বামীর পরিবার। টাকা না পেয়ে বিভিন্ন সময় রত্নাকে শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার পর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুপকর জানান, ঘটনাটি আমাদের জানা নেই, তবে এমন ঘটনা ঘটে থাকলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কা/উ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.