বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় ২৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ২

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

উল্লাপাড়ায় ২৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২,৪২০ লিটার পেট্রোলসহ একটি পিকআপ জব্দ করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়।

বুধবার (২২ এপ্রিল) রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে, বাঘাবাড়ি ঘাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে পিকআপ ভর্তি পেট্রোল বহন করে নিয়ে যাচ্ছিল এক পিকআপ চালক ও তার সহযোগী। এ ঘটনায় পিকআপ চালক কামরুল ইসলাম (বাড়ি: আলোকদিয়ার) এবং সহযোগী লাভলু মিয়া (শ্রমিক, বাঘাবাড়ি ঘাট, শাহজাদপুর) প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই পথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করে।

এ সময় পুলিশের উপস্থিতিতে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও দুই দিনের কারাদণ্ড প্রদান করেন। পিকআপসহ জব্দকৃত তেল থানায় নিয়ে সংরক্ষণের নির্দেশ দেন আদালত।

শারমিন আক্তার জানান, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা।

মা/উ/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.