বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এসএসসি পরীক্ষায় নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

এসএসসি পরীক্ষায় নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নাটোরের গুরুদাসপুরে নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।বহিষ্কৃত পরীক্ষার্থী মো. ওমর ফারুক একই উপজেলার বঙ্গবন্ধু কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার সময় তার কাছ থেকে ইংরেজি বিষয়ের হাতে লেখা নকল উদ্ধার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীক্ষার নীতিমালা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র কমিটির সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান বজায় রাখার কথাও জানানো হয়।

কেন্দ্র সচিব লিপি রানী সরকার বলেন, “সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

পরীক্ষাকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

সা/না/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.