বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নান্দাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

নান্দাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রতিনিধি বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা।

সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আকাইদ, সিনিয়র সাংবাদিক ফরাজী, সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ, শিক্ষক প্রতিনিধি হিসেবে শিক্ষক নেতা রবিউলসহ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও কিশোর-কিশোরীদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মি/না/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.