বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিএসএলে যাওয়া হচ্ছে না মোস্তাফিজ ও নাহিদের

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

পিএসএলে যাওয়া হচ্ছে না মোস্তাফিজ ও নাহিদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে পুনরায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়ার অনুমতি দিচ্ছে না।

নিউজিল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মোস্তাফিজের পিএসএলে খেলার অনুমতি থাকলেও তার অনাপত্তিপত্র বাতিল করেছে বিসিবি।

মোস্তাফিজ নিউজিল‌্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে একাদশে ছিলেন না। হাঁটুতে খানিকটা চোট অনুভব করায় তাকে খেলায়নি টিম ম‌্যানেজমেন্ট। শেষ ওয়ানডেতে একাদশে ফিরে ৭ বছর পর ৫ উইকেটের স্বাদ পেয়েছেন। দলকে সিরিজ জেতাতে রেখেছেন বড় ভূমিকা।

এছাড়া নাহিদ রানাও খেলার জন‌্য আবেদন করেছিলেন। কিন্তু মে মাসের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে দুই ম‌্যাচের টেস্ট থাকায় বাড়তি সতর্কতা ও প্রস্তুতির অংশ হিসেবে তাকে পিএসএলে যাওয়ার অনুমতি দেয়নি বিসিবি।

নাহিদ রানা সিরিজের তিন ম‌্যাচেই খেলেছেন। প্রতি ম‌্যাচে পেয়েছেন উইকেট। প্রথম ম‌্যাচে ১টি, পরের ম‌্যাচে ৫টি। সবশেষ ম‌্যাচে ২টি। ৮ উইকেট নিয়ে তিনি হয়েছেন সিরিজ সেরা। পাকিস্তানের পর নিউ জিল‌্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক তিনি।

মোস্তাফিজুরকে নিয়ে বিসিবি জানিয়েছে, ‘‘মোস্তাফিজুরের শারীরিক অবস্থা দলের মেডিকেল স্টাফ পর্যালোচনা করেছে। তার অবস্থা আরও ভালোভাবে নির্ণয়ের জন্য তাকে দ্রুত একটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে একটি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে। এই পরিস্থিতিতে বোর্ড মোস্তাফিজুর রহমানকে পূর্বে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট প্রত্যাহার করেছে। ফলে পিএসএল ২০২৬-এর বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না।’’

নাহিদ রানাকে নিয়ে বিসিবির ব‌্যাখ‌্যা, ‘‘নাহিদ রানাকে পিএসএলে খেলার জন‌্য ছাড়পত্র দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তিনি আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পান।’’

পিএসএলে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুরকে দলে নেয় লাহোর কালান্দার্স। ৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। নাহিদ পেশোয়ার জালমির হয়ে ৫ ম‌্যাচে ৭ উইকেট পেয়েছেন ৫.৪২ ইকোনমিতে। তার দল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.