যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস (৪৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধানক্ষেত হয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস বেনাপোল পৌরসভাধীন মোস্তবা আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ইউনুসের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এরই জেরে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছেন নিহতের ভাই ইউসুফ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









