রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় তীব্র লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। এ সময় ‘অযৌক্তিক বিল মানি না, নির্বিঘ্ন বিদ্যুৎ চাই’ এমন নানা স্লোগান দেয় এলাকাবাসী।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে স্থানীয় বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে চনপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকছে না, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। একদিকে অসহ্য গরম, অন্যদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুতের অভাবে রাতে পড়াশোনা করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যা তাদের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া ভূতুড়ে বিল নিয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা, তাদের দাবি প্রকৃত ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। সাধারণ আয়ের মানুষ এই অস্বাভাবিক বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ অফিসের গাফিলতি এবং সঠিক তদারকির অভাবেই গ্রাহকদের এই বাড়তি বোঝার ভার বইতে হচ্ছে।

মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে লোডশেডিং কমিয়ে আনা, বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ করা এবং এলাকায় স্থায়ী সমাধান হিসেবে নতুন পাওয়ার হাউস বা সাবস্টেশন স্থাপনের জোর দাবি জানান। 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান না হয়, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

সকাল থেকে শুরু হওয়া এই মানববন্ধনের কারণে ওই এলাকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরে বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সা/রূ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.