সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্ধোধন

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

রূপগঞ্জে কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্ধোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর কেওডালা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট এলাকায় এলজিইডির অর্থায়নে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ৬২৫ দশমিক ৩৫ মিটার দীর্ঘ নির্ধারন করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময়, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বালু নদীর উপর এ সেতুটি নির্মিত হলে রূপগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে স্থানীয় মানুষের। এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।

তিনি বলেন, কায়েতপাড়া ও রূপগঞ্জের বালু নদীতে অন্তত ৪টি সেতুর নির্মাণ কাজ কয়েকটি মহল বছরের পর বছর বন্ধ করে রেখেছিল। এই সেতুগুলো সময়মতো নির্মিত হলে এলাকার মানুষের ভাগ্য বদলে যেতো।

কিন্ত যারা রূপগঞ্জবাসীর উন্নয়ন চায়নি তারাই এই কাজে লিপ্ত ছিল। কিন্ত এখন থেকে আর রূপগঞ্জের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।

সা/রূ/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.