সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. নিজাম উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের কৃষক ও কৃষিকে এগিয়ে নিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সিলেট অঞ্চলে অনাবাদি জমি আবাদের আওতায় আনতে নিজ নিজ অবস্থান থেকে সবাকে কাজ করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









