কুমিল্লায় কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দোষীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে মামলাটি বিশেষ ট্রাইব্যুনালের অধীনে নিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে কর্মস্থলে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বুলেট বৈরাগী।
স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









