সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিথীকা সাধু (৫০) বউবাজার এলাকার মৃত. বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারের একজন মুদি দোকানী।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, বিথীকা সাধুর বউবাজারে একটি মুদি দোকান রয়েছে। বেচাকেনা শেষে প্রতিদিন রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন। কিন্তু আজ বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে এক’শ গজ দূরে পুকুরের ভিতর তার লাশ পড়ে থাকতে দেখেন।
পরিবারের সদস্যরা আরো জানিয়েছে, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। বিথীকা সাধুর গলায় স্বর্ণের চেন ও কানে দুল ছিল। সেটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা ছিনতাইকালে তাদের চিনে ফেলায় বিথীকা সাধুকে হত্যা করা হয়েছে। ভারী বস্তু দিয়ে মাথা ও মুখ থেতলে দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা থানা পুলিশের একটি টিম। অপরাধী শনাক্ত ও ঘটনার রহস্য উন্মোচনে কাজ চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









