বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্যামনগরে জব্দকৃত ৫০ বস্তা ঝিনুক চুনা নদীতে অবমুক্ত

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

শ্যামনগরে জব্দকৃত ৫০ বস্তা ঝিনুক চুনা নদীতে অবমুক্ত

শ্যামনগরে জব্দকৃত ঝিনুক/ শামুক গুলি চুনা নদীতে অবমুক্ত করা হচ্ছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনবিভাগ ও শ্যামনগর থানা পুলিশের যৌথ অভিযানে জব্দকৃত আহরণ নিষিদ্ধ  ৫০ বস্তুা ঝিনুক অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সামনে চুনা নদীতে আটককৃত ৫০ বস্তা যা আনুমানিক ২২৫০ কেজি ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক মশিউর রহমান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: খালেদুর রহমান,বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ , বনবিভাগের সদস্যবৃন্দ,থানা পুলিশ প্রমুখ।

উল্লেখ্য যে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং করা হয় কক্সবাজারে প্রেরণের উদ্দেশ্যে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনবিভাগ ও শ্যামনগর থানা পুলিশ সুন্দরবনের বন্যপ্রাণি সংরক্ষণ আইনে আহরণ নিষিদ্ধ ৫০ বস্তা ঝিনুক / শামুক  জব্দ করা হয়।
 

র/শ্যা/কাও

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.